বনানীতে আমীর খসরুর বাসা ঘিরে রেখেছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, ২৯ অক্টোবর ২০২৩
আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে পুলিশ/ ছবি- জাগো নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বনানীর ২৫ নম্বর সড়কের এ ব্লকের ৪২ নম্বর বাড়ির পাশে অবস্থান নেয় পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য জানান।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৯টার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ ঘোষণা দেওয়া হয়। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

এদিকে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারও উপস্থিতি চোখে পড়েনি। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।