দরপতন ঠেকাতে ডিএসইর একগুচ্ছ প্রস্তাবনা


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৯ মার্চ ২০১৬

দেশের পুঁজিবাজারে দীর্ঘ দিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় কিছু দিন ধরে বাজারে টানা দরপতন চলছে। এ কারণে দরপতন ঠেকাতে স্টক হোল্ডারদের নিয়ে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে জরুরি বৈঠক করে। পতন ঠেকাতে বৈঠকে একগুচ্ছ প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, বাজারের ধারাবাহিক দরপতন ঠেকাতে ডিএসইতে সংস্থাটির সদস্য শীর্ষ ব্রোকারেজ হাউজ প্রতিনিধি, সাবেক ও বর্তমান পরিচালকদের নিয়ে বৈঠক করে। বৈঠকে বাজারের লেনদেন বাড়ানোসহ সামগ্রিক উন্নয়ন ও দরপতন ঠেকাতে কয়েকটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে লেনদেন বাড়াতে দিন শেষে সেটেলমেন্ট সংক্রান্ত বাধা দূরীকরণ, ব্যাংকের এক্সপোজার গণনা থেকে মার্কেটের সঙ্গে সম্পৃক্ততাহীন বিষয় বাদ দেয়া, এক্সপোজার গণনার পরিবর্তিত সীমা আগামী ২১ জুলাইর পরবর্তীতে কমপক্ষে আরো দু’বছর বাড়ানোর সরকারি ঘোষণার দ্রুত বাস্তবায়ন, বেল আউট ফান্ড গঠন, নন পারফরর্মিং আইপিওর ক্ষেত্রে বাইব্যাক পলিসি প্রণয়ন, নিয়মিত বৈঠক আয়োজন, বহুজাতিক কোম্পানি এবং ভাল মৌলভিত্তিক কোম্পানিকে বাজারে নিয়ে আসা, লভ্যাংশের উপর দ্বৈতকর প্রত্যাহার এবং কর কর্তনের প্রমাণপত্র প্রদান, আইপিওর ক্ষেত্রে ইস্যু ম্যানেজারকে দায়বদ্ধ করা, নতুন শাখা অফিস চালু এবং বাইল অ্যাপ এর জন্য বুথ চালু করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এসআই/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।