আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন ডলার/ফাইল ছবি

দেশের ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন) ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে কেনা হয়েছিল ১৭ কোটি ১০ লাখ ডলার।

তার আগে ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ নিয়ে ফেব্রুয়ারিতে মোট ৭৯ কোটি ৫০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয় দাঁড়ালো ৪৭২ কোটি ৮৫ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজ আমরা ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেটে মোট ২০৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছি। ফলে, চলতি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়ালো ৭৯৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ৪ হাজার ৭২৮.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

ইএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।