ফাইনালে ডালমিয়াকে নিয়ে সিএবির তথ্যচিত্র
ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অমিতাব বচ্চন, শচীন টেন্ডুলকার, ইমরান খান, ওয়াসিম আকরামদের নিয়ে এসে চমকে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার ফাইনালেও কিছু চমক দিতে চলেছে সিএবি।
কী সেই চমক? ফাইনালে প্রয়াত জগমোহন ডালমিয়াকে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। এখানেই শেষ নয়, ফাইনালে থাকছে বিক্রম ঘোষের তবলা ও তনুশ্রী শঙ্করের নাচ।
ফাইনালে এই দুটো অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন সৌরভের সিএবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এই অনুষ্ঠানের কথা বলেছে সিএবি। যদিও এখনো আইসিসির পক্ষ থেকে কোনো ফাইনাল সিদ্ধান্ত জানানো হয়নি।
জানা গেছে, দুই ফাইনালের মাঝখানে দেখানো হতে পারে ডালমিয়ার তথ্যচিত্র। তার নাম দেওয়া হয়েছে ‘প্রোটেস্ট অফ এ পায়োনিয়র’। এই তথ্যচিত্রটি ফাইনালে বড় আকর্ষণ হতে চলেছে ইডেনে।
এই তথ্যচিত্রের মাধ্যমে প্রয়াত সিএবি সভাপতিকে সম্মানও জানাতে চলেছেন সৌরভরা। পুরুষদের ফাইনালের বিরতিতে বিক্রম ঘোষের তবলা, তনুশ্রী শঙ্করের নাচ দেখে আনন্দ পাবেন দর্শকরা। এখন দেখার এই দুটো অনুষ্ঠান হয় কি-না।
বিএ