ভেঙে পড়লো তাজমহলের চূড়ার একাংশ (ভিডিও)
সর্বকালের সেরা প্রেমের নিদর্শনের সামান্য অংশ ভেঙে পড়েছে। প্রিয়তমা পত্নীর স্মৃতিতে শাহজাহানের নির্মিত ঐতিহ্যশালী তাজমহলে ভাঙন। শৌধটির দক্ষিণ-পশ্চিম চূড়ার একাংশ ভেঙে পড়েছে।
বেশ কয়েক বছর ধরেই ঐতিহ্যশালী শৌধটি পরিষ্কার করার কাজ চলছে। তাজমহলের সাদা রং ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছিল। জানা গেছে, কাছাকাছি তেল শোধনাগার থাকার জন্য তার প্রভাবেই তাজমহলের রং বদলাতে শুরু করে।
তাজমহলকে আবার আগের মতো শেতশুভ্র করার জন্যই কয়েক বছর ধরে কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই হঠাৎ ভেঙে পড়ে শৌধের দক্ষিণ-পশ্চিমের চূড়ার একাংশ।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একাংশের পক্ষ থেকে জানা গেছে, পরিষ্কার করার সময় তাজমহলের দক্ষিণ পশ্চিম মিনারের মাথায় বসানো একটি কলস হঠাৎ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে মিনারটি কাপড় দিয়ে ঘিরে দেয়া হয়।
ভেঙে পড়া চূড়াটি অচিরেই লাগিয়ে দেয়া হবে। তবে এর জন্য তারা দায়ী করছেন বাঁদরদের।
বিএ