নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের হার


প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩০ মার্চ ২০১৬

ইউরো ২০১৬ তে না খেলা যে একটা দুর্ঘটনা প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তা বুঝিয়ে দিল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতে সদ্য নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আগের ম্যাচে জার্মানকে হারানোর স্বাদ নিয়ে উজ্জবিত হয়েই নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড।  ফলস্বরূপ গোল করে দলকে এগিয়ে দেন ভার্ডি। ৪১ মিনিটে কেইল ওয়ালকারের ক্রসে দারুণ এক শর্ট করেন তিনি। কিন্তু হল্যান্ডের গোলরক্ষক রয় হগসন ঝাপিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি।

তবে মাত্র নয় মিনিট পরেই সমতায় ফেরে হল্যান্ড। ইংল্যান্ডের ডিফেন্সকে পাশ কাটিয়ে ড্যানি রোসের চমৎকার পাসে দলকে সমতায় ফেরান ভিসেন্ট জ্যাসেন।

ম্যাচের ৭৭ মিনিটে ভিসেন্ট জ্যাসেন ফ্রি-কিক পেয়ে বল বাড়ান ড্যানি রোসকে। যদিও তিনি গোল করতে পারেনি। তবে সুযোগ হাতছাড়া করেননি লুসিয়ানো নার্সিং। দারুণ এক শর্ট করে জয়সূচক গোলটি করেন। ফলে ২-১ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে হল্যান্ড।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।