তিনটি এক্সক্লুসিভ ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে এলো ইউসিবি


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৩০ মার্চ ২০১৬

মাস্টারকার্ড সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর মাধ্যমে তিনটি নতুন এক্সক্লুসিভ ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে এসেছে। কার্ডগুলো হচ্ছে প্লাটিনাম ডেবিট ও ক্রেডিট মাস্টারকার্ড এবং ইম্পেরিয়াল প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের কেনাকাটায় দুর্দান্ত অভিজ্ঞতা দিতে এই তিনটি কার্ড হবে অতুলনীয়। কারণ, এতে রয়েছে দারুণ সব বৈশিষ্ট্য। যেমন, এসব কার্ডধারীরা অত্যন্ত আস্থার সঙ্গে কেনাকাটা করতে পারবেন। কার্ডটি মাস্টারকার্ড এর চিপ-অ্যান্ড-পিন টেকনোলজিতে তৈরি যার ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কার্ডের তথ্যাবলী সংরক্ষিত থাকবে।

সম্প্রতি রাজধানীতে ইউসিবির কর্পোরেট হেড অফিসে কার্ড তিনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অরুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.ই.এ. মুহাইমেন ও মীর্জা রাফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী বলেন, আমরা ইউসিবি পরিবার সব সময়ই গ্রাহকদের দ্রুত ও উদ্ভাবনী সেবা প্রদানে সচেষ্ট। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটল আমাদের আজকের তিনটি এক্সক্লুসিভ কার্ড উদ্বোধনের মাধ্যমে। মাস্টারকার্ডের সাথে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা আশা করি, আমাদের যৌথ যাত্রা অব্যাহত থাকবে।

এসএ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।