এশিয়ান টিভিতে দুই বাংলার হৈমন্তী


প্রকাশিত: ১১:১২ এএম, ৩০ মার্চ ২০১৬

এপাার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় ও কলকাতার ইস্টিকুটুম খ্যাত বাহা চরিত্রের রনিতা দাশ। এই দুজনকে নিয়ে এশিয়ান টিভির জন্য নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘হৈমন্তী’।

নাটকটি এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন বি এম আশরাফুল ইসলাম। নাটকটিতে নিলয়-রনিতা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার এক ঝাঁক শিল্পী। তাদের মধ্যে রয়েছেন ঝুনা চেীধুরী, শিরিন আলম, পরান বন্ধোপাধ্যায়, সাইফুল ইসলাম, শুচিস্মিতা সহ আরো অনেকে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।