জাতীয় বিশ্ববিদ্যালয় : ডিগ্রি পরীক্ষার সময় পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার আগামি ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান/ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং ৪র্থ পত্রের পরীক্ষাসমুহ অনিবার্য কারণবশত দুপুর ২টার পরিবর্তে ঐ দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি