কারাগার থেকে মুক্তি পেলেন ফখরুল


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩০ মার্চ ২০১৬
ফাইল ছবি

বুধবার দুপুরে কারাগারে পাঠানোর পর তিন ঘণ্টার মধ্যে জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।
 
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেইলর নেছার আলম। তিনি জানান, আদালতের আদেশ হাতে পেয়ে তাকে মুক্তি দেয়া হয়েছে।
 
এর আগে বুধবার দুপুরে তিনটি মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এই মহাসচিব। প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হলেও বিকেলে তার জামিন মঞ্জুর করেন আদালত।
 
এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।