দুই বছর নিষিদ্ধ শেহজাদ-আকমল


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ পাকিস্তান দল।  আর এ দলের এ ব্যর্থতার পর দেশে ফিরে বোর্ডের কাছে বিপর্যয়ের রিপোর্ট পেশ করেন কোচ ওয়াকার ইউনিস। এ রিপোর্টের প্রেক্ষিতে বিশ্বকাপ চলাকালীন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পিসিবি।

রিপোর্টে ওয়াকার বলেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না। শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সবসময় থাকতেন না আফ্রিদি। এর ফলে দলের দুই সিনিয়র ক্রিকেটার শেহজাদ ও উমর আকমল যথেচ্ছা শৃঙ্খলা ভেঙেছেন।

ওয়াকার আরো বলেন, দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ টিম ম্যানেজমেন্টের কাছে চোট লুকিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাফিজ চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানাননি।

উল্লেখ্য রিপোর্টে দলকে ঢেলে সাজানোর জন্য পিসিবিকে পরামর্শও দিয়েছেন ওয়াকার ইউনিস।

পাঠককে বোকা বানাতেই এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার হয়েছে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।