মুখোমুখি অবস্থানে পুলিশ বিএনপি নেতাকর্মীরা


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে আদালতের সামনে অবস্থানরত দলটির নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

বেলা ১১টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় আদালতের সামনে অবস্থানরত নেতাকর্মীদেরকে ক্রমেই সরিয়ে দেয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে রায় সাহেব বাজার মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত অবস্থান নিয়ে এখনো দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।