রুপালী ইন্সুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ (নগদ) এবং ৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে। সমাপ্ত বছরে কোম্পানিটির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ১ পয়সা।
 
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ মে সকাল ১১ টায় রাজধানীর মালিবাগ ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।