কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক বহিষ্কার


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৬ মে ২০১৬

বিএনপির কক্সবাজার জেলা শাখার নির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস.এম শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছৈয়দ আলম এর পক্ষে প্রকাশ্যে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় উখিয়া উপজেলা পরিষদের সাবেক এই ভাইস চেয়ারম্যানকে সোমবার বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার চৌধুরী।

তিনি বলেন, জেলা ও উপজেলা বিএনপির একক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এস.এম শাহ আলম। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীও তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সায়ীদ আলমগীর/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।