মালদ্বীপে ছুরিকাঘাতে বাংলাদেশি আহত

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

মালদ্বীপে ছুরিকাঘাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশি মো. আলাউদ্দিন। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে হাসপাতালে আলাউদ্দিনকে দেখতে যায়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করা হয়। আলাউদ্দিনের বাড়ি কুমিল্লায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক নারী রাজধানী মালে মোবাইলের দোকানে প্রবেশ করেন। এ সময় তিনি একজন প্রবাসী বাংলাদেশি কর্মচারীর সঙ্গে কথা বলেন। কথা বলার একপর্যায়ে নারী তার পকেট থেকে ছুরি নিয়ে প্রবাসীর ঘাড়ে আঘাত করেন এবং দোকান থেকে পালিয়ে যান।

মালদ্বীপের এডিকা হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা গুরুতর। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানা গেছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]