কুয়ালালামপুরে বিএসইউএমের ইফতার মাহফিল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২০ মার্চ ২০২৬
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে ১৬ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুইল সিটি মলের পাক-পাঞ্জাব রেস্টুরেন্ট-এ। এতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিবেশন করেন জাকারিয়া আশিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসইউএম-এর সহ-সভাপতি ডা. ফাতেমা ইসলাম তন্বী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া নাহার, মোহাম্মদ জহুরুল ইসলাম, জহির সাদাত, এস এম আফজাল হক এবং শেখ ফরিদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুবিন ভুঁইয়া ও হুমায়ুন কবির হিমেল।

jagonews24

ভার্চুয়ালি যুক্ত হন আতিক মোজাহিদ এবং ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান এম এ বশির। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলমগীর চৌধুরী আকাশ, যিনি সংগঠনের ২০১৪ সাল থেকে ধারাবাহিক কার্যক্রম ও প্রবাসী শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইউএমের বর্তমান সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রোগ্রাম সমন্বয় করেন সাধারণ সম্পাদক ড. আবু জায়েদ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ বোরহান উদ্দীন। দোয়া শেষে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই আয়োজন প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]