মালয়েশিয়ার কুচিংয়ে বিশেষ অভিযানে ৪৫ বিদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

মঙ্গলবার ভোরে পরিচালিত এক যৌথ অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) ৪৫ জন বিদেশিকে আটক করেছে। ইমিগ্রেশন সারাওয়াক শাখার এই অভিযানে নেতৃত্ব দেন আহমাদ তারমিজি কেমেরি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (অপারেশন) দাতো লোকমান এফেন্দি রামলি, অপারেশন বিভাগের পরিচালক হাজি বাসরি ওসমান এবং এনফোর্সমেন্ট প্রধান ইউসদি মরশিদি। তারা সরাসরি মাঠপর্যায়ে অভিযান তদারকি করেন।

jagonews24

অভিযানটি কুচিং শহরের আশপাশে দুটি পৃথক নির্মাণস্থলে পরিচালিত হয়। অভিযানের সময় কয়েকজন বিদেশি আটক এড়াতে আধা-নির্মিত ভবনের কাঠামো বেয়ে ওঠা এবং টিনের বেড়া ভেঙে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত ও পরিকল্পিতভাবে এলাকা ঘিরে ফেলায় অভিবাসন কর্মকর্তারা তাদের পালানোর সব চেষ্টা ব্যর্থ করে দেন।

এই অভিযানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়, যেন তারা সরাসরি অভিযান পর্যবেক্ষণ করতে পারেন। এর মাধ্যমে বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।

jagonews24

অভিযানে মোট ৪৫ জন বিদেশিকে আটক করা হয়, যার মধ্যে ৩৯ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন।

আটক সকলকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]