সাইপ্রাস যুবদলের কমিটি গঠন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৬ মে ২০২৬
এআই দিয়ে বানানো ছবি

মাহাফুজুল হক চৌধুরী

সাইপ্রাসে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিকোশিয়ার একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।

সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক, আহ্বায়ক সুজন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর সরোয়ার সোহেল, সাইপ্রাস যুবদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিরব ও সাইপ্রাস বিএনপির মুখপাত্র মাহাফুজুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইমরান সরদারকে সভাপতি ও এম মিল্লাত রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য সাইপ্রাস যুবদলের কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নোমান মিয়া, সহ-সভাপতি রিফাত হোসেন, ঈমাম হোসেন ইমন ও ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈকত মোল্লা, সহ-যুগ্ম সম্পাদক রয়েল সরদার, সাইফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রিদোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আহমেদ শিমুল, কোষাধ্যক্ষ সম্পাদক, আবদুল আজিজ ও দপ্তর সম্পাদক সবুজ সরকার।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাইপ্রাস বিএনপি নানা কর্মসূচি পালন করেছে। ৫ আগস্ট আন্দোলনের সময় সাইপ্রাস বিএনপির উদ্যোগে রেমিট্যান্স শাট ডাউন কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় আগামীতে বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা ও দূতাবাস জটিলতা নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]