নিউইয়র্কে স্বাধীনতা দিবস উপলক্ষে সভা


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩১ মার্চ ২০১৬

৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার উপজেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলা গার্ডেনে সভাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. তাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপদেষ্টা  ফজলুর রহমান নন্দী, উপদেষ্টা  আব্দুল হালিম, উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, উপদেষ্টা তোফাজ্জল হোসেন মাদবর ও সুবেদার (অব.) শফিক উল্যা।

অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা  ফজলুর রহমান নন্দীর সহধর্মিনী ও কবি জুলি রহমান, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি আবুল কাশেম সরকার, সহ-সভাপতি  দেলোয়ার হোসেন, সহ-সভাপতি  আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক ইস্রাফীল হোসেন, সদস্য  এনায়েত হোসেন,  আবু সাঈদ, আহমেদ সালেহ, আল-জাকারিয়া, সিরাজ দেওয়ান, জেসমিন আক্তার, ফিরোজা খাতুন, তাজিয়া জামাল, শামীমা আক্তার, আহাদ নূর, সাইফুল ইসলাম, আমিনুর উল্লাহ্ প্রমুখ।

বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফেরাত কামনা করে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বকে তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তাছাড়া কবি জুলি রহমান স্বরচিত কবিতা ও গীতিকাব্য পাঠ করেন।

এসকেডি/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]