বায়তুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ বইমেলায় এবার ৬১টি স্টল রয়েছে/ফাইল ছবি

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে ইসলামি বইমেলা।

পবিত্র রমজান উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা পুরো রোজার মাস চলবে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এসব তথ্য জানান।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ বইমেলায় এবার ৬১টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ এবং বিশেষ কিছু বই ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে।

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।