১৭৫ রানের বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৫ রানের দলীয় সংগ্রহ দাঁড় করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সামনে এখন লক্ষ্য ১৭৬ রান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন আউট হন ১৩ ও ৩১ রান করে। তিনে নামা রাচিন রবীন্দ্র সাজঘরে ফেরত যান ১৩ রানে। তিন ব্যাটারকেই ফেরান মার্কো জানসেন।

বোর্ডে ঠিকঠাক রান তুললেও কিউইরা বিপদে পড়ে ৩ উইকেট হারিয়ে। সেই বিপদ আরও বাড়ান কেশব মহারাজ। তার বলে মাত্র ১ রান করে গ্লেন ফিলিপস বোল্ড হলে ৬৪ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে সেই চাপকে সহজ করার দায়িত্ব নেন মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল ৭৪ রানের জুটি গড়ে। দলীয় ১৩৮ রানে ২৬ বলে ৪৮ রান করা চাপম্যান কাটা পড়েন সেই জানসেনের বলে। ৫ উইকেট হারায় কিউইরা। দলের বোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই মিচেল ৩২ রানে আউট হয়ে ১৪১ রানে ষষ্ঠ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।

ঝড় তোলার বিপরীতে ১০ বলে মাত্র ৪ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৪৫ রানে করবিন বস্কের বলে নিউজিল্যান্ড হারায় স্যান্টনারের উইকেট। বাকি থাকা ২০ বলে ৩০ রান যোগ হয় দলটির বোর্ডে।

জিমি নিশাম ১৫ বলে ২৫ ও ম্যাট হেনরি ৯ রান করে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মার্কো জানসেন। সমান একটি করে এনগিডি, মহারাজ ও করবিন বস্ক।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।