ফাইনালে ওঠার লড়াই

পাকিস্তানের বিপক্ষে ১১০ রানের পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে ফাহিমা খাতুনের ব্যাটে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটে ১১০ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’।

ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলিংয়ের মুখে হাত খেলতে পারেননি বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান।

এরপর লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা খাতুনরা (০) দাঁড়াতে পারেননি। ৮১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ফাহিমা খাতুন একটা প্রান্ত ধরে দলকে টেনেটুনে ১১০ পর্যন্ত নিয়ে গেছেন। ৩২ বলে ৫ বাউন্ডারিতে হার না মানা ৪০ রানের ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের হাফসা খালিদ নেন দুটি উইকেট।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।