টসের পরই বৃষ্টি, এখনো শুরু হয়নি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আগেই শঙ্কা ছিল বৃষ্টিও বাগড়া দিতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। টস হলেও খেলা এখনো মাঠে গড়ায়নি। টসের পরপরই নামে ঝুম বৃষ্টি। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু ভেন্যুতে টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হচ্ছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ম্যাচ শুরুর সর্বশেষ বাংলাদেশ সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে রাত ১০টা ৪৬ মিনিট। অন্তত পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতে হলেও খেলা ওই সময়ের মধ্যেই শুরু করা বাধ্যতামূলক ছিল।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জমান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক।

নিউজিল্যান্ড একাদশ

টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন।

আইএন 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।