টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়একজন আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরীর সামনে আসলে বাসাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।