চোট নিয়ে পিএসএল থেকে ফিরলেন ইমন, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তো!

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬

বিসিবি থেকে পাওয়া অনাপত্তিপত্র অনুযায়ী প্রথম দফায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল পারভেজ হোসেন ইমনের। তবে কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিওরা। এরপর আশার কথা শুনিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

জাগো নিউজকে তিনি বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আশা করছি সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা।’

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।