টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দীর্ঘ ১৪৬ দিনের বিরতির পর অবশেষে টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ফলে আগে ব্যাটিং করবে নিউজিল্যান্ড।
সোমবার (২৪৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।
নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরের পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সেই সিরিজটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো কিছু করার প্রত্যয় স্বাগতিকদের।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার, বেন লিস্টার
আইএন