নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট নিলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

৯৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়েছে নিউজিল্যান্ডের। প্রথম উইকেটটি ছিল রান আউট। দ্বিতীয় উইকেটটি তুলে নিয়েছেন রিশাদ হোসেন। 

২৮ বলে ৫১ রানে ড্যান ক্লেভারেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। আউট হওয়ার ৭টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ১৮২ স্ট্রাইকরেটের ইনিংসে বাংলাদেশের বোলারদের শাসিয়ে ওপেনার ক্লাসের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি।

ক্লেভার ফিরলেও ৪৫ রানে অপরাজিত আছেন ক্লার্ক। ১০ ওভারের খেলা শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের বোর্ডে রান ১০০।

এর আগে, দীর্ঘ ১৪৬ দিনের বিরতির পর অবশেষে টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ফলে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।