ভালো শুরুর পর ফিরলেন সাইফ
সাইফ হাসান শুরুটা করেছিলেন দুর্দান্ত। দুটি চারে ১০ ১৬ রান করে আভাস দিচ্ছিলেন বড় কিছুর। কিন্তু সেটি আর হয়নি। ১১ বলে ১৬ রান করে ফিরেছেন সাজঘরে।
জেইডেন লেনক্সের বলে উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাট ও বলের সঠিক সংযোগ করতে ব্যর্থ হন সাইফ।
কোনোমতে ৩০ গজ পার করে আটকা পড়েন রবিনসনের হাতে। তার বিদায়ে ২১ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত।
আইএন