সাগরিকায় বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে দেরি
ভোর থেকেই চট্টগ্রামের আকাশে মেঘ, সকাল হতেই রীতিমতো দিনের বেলায় রাতের মতো অবস্থা তৈরি হলো। এরপর সকাল ১০টার পর বৃষ্টি নামে। যেটা চলছে এখনো, যদিও বৃষ্টির গতি কমেছে কিন্তু বন্ধ হয়নি।
ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে টস হতে বিলম্ব হচ্ছে। দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের উইকেটসহ মাঠের মাঝের অনেকটা অংশ কাভার দিয়ে ঢাকা আছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড, দুই দলই মাঠে এসেছে; তবে সবাই ড্রেসিংরুমে আটকে আছেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ জয়ের মিশন।
এসকেডি/এমএমআর