বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিতে হাবিবুল বাশার
বাংলাদেশ কেন, কী কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি, তার যথাযথ কারণ খুঁজে বের করতে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যে কথা সেই কাজ। অবশেষে গঠিত হলো তদন্ত কমিটি। তিন সদস্যর এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও।
সেই কমিটির সদস্য হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( প্রশাসন অনুবিভাগ) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দাস্তগীর।
কমিটিকে ১৫ কর্মদিবস এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এআরবি/আইএইচএস