টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাবর আজম-শান্ত যেন মানিকজোড়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৩ মে ২০২৬

 

দুর্দান্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পাশাপাশি ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হন। প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান।

এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা।

শান্তর সঙ্গে সমান ২৩তম অবস্থানে আছেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। কাকতালীয়ভাবে দুজনেরই রেটিং পয়েন্ট ৬৪৯। বাবর অবশ্য মিরপুরে প্রথম টেস্ট খেলেননি।

সিলেটে দ্বিতীয় টেস্টে বাবর ফিরলে শান্তর সঙ্গে তার র‍্যাঙ্কিং নিয়ে লড়াইটা জমবে। আপাতত দুইজন যেন মানিকজোড়!

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।