সিলেট টেস্ট
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক
সিলেটে ভোরে বৃষ্টি হয়েছিল, তবে এরপর আর হয়নি। নতুন করে বৃষ্টি শুরু না হলে সময়মতোই শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট।
এরই মধ্যে টস হয়ে গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ আগে ব্যাটিং করবে।
এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে সীমিত ওভারের দলে এরইমধ্যে জায়গা পাকা করে নেওয়া তানজিদ হাসান তামিমের। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
চোটের কারণে নেই সাদমান ইসলাম। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। এদিকে পাকিস্তান একাদশে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। নোমান আলির জায়গায় স্পিনার হিসেবে এসেছেন সাজিদ খান।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি, মোহাম্মদ আব্বাস।
এমএমআর