এএফসি এশিয়ান কাপ

উজবেকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬

টানা তৃতীয় ম্যাচে হেরে শেষ হলো বাংলাদেশের মেয়েদের এশিয়ান কাপ। চীন ও উত্তর কোরিয়ার কাছে পরাজিত হওয়ার পর উজবেকিস্তানের বিপক্ষে হারলো ৪-০ ব্যবধানে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো উজবেকিস্তান।

আজ সোমবার অস্ট্রেলিয়ার পার্থে বেশকিছু গোলের সম্ভাবনা তৈরি করেও করতে পারেনি একটিও। উত্তর কোরিয়ার বিপক্ষে যেভাবে চাপের ভারে নুইয়ে ছিল আজ তার চেয়ে কিছুটা ব্যতিক্রম ও ভালো খেলেছে বাংলাদেশ।

উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। দুটিই করেছেন দ্বিতীয়ার্ধে। একটি ৬২ ও অন্যটি ৬৬ মিনিটে।

বাকি দুটি এসেছে দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভার পা থেকে। দিয়োরাখোন দলের হয়ে প্রথম গোলটি করেন ম্যাচের দশম মিনিটে। আর শেষদিকে চতুর্থ ও সবশেষ গোলটি আসে নিলুফার পা থেকে।

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলে অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে শূন্য হাতেই।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।