বার্নাব্যুতে ফিনালিসিমা? সিদ্ধান্ত আসতে পারে সোমবার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৫ মার্চ ২০২৬

ফিনালিসিমার ভেন্যু নিয়ে এখনও কাটেনি জল্পনা এখনও পুরোপুরি কাটেনি। তবে ইতিবাচক দিকেই এগোচ্ছে আলোচনা। গতকাল উয়েফা, কনমেবল, রয়্যাল স্প্যানিশ ফুটবুল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের চারপক্ষীয় বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে, সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বৈঠকে ক্ষোভ প্রকাশ কওরে আর্জেন্টিনা জানায়, আগে থেকে কোনো ধরনের আলোচনা ছাড়াই সান্তিয়াগো বার্নাব্যুকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রকাশ করা হয়েছিল। কেননা, আর্জেন্টিনা শুরু থেকেই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি তোলে। পাল্টা প্রতিক্রিয়ায় বুয়েনস আইরেসে ম্যাচ আয়োজনের কথাও উঠেছিল, তবে তা বাস্তবসম্মত নয় বলে জানানো হয়। কারণ এস্তাদিও মনুমেন্টাল তখন ব্যস্ত থাকবে এসি/ডিসি–এর কনসার্ট নিয়ে। পাশাপাশি কোচ লিওনলে স্কালোনি ও তার দলের জন্য ইউরোপে খেলা তুলনামূলক বেশি সুবিধাজনক।

এই আপত্তির পর ধীরে ধীরে অবস্থান কিছুটা নমনীয় করে আর্জেন্টিনা। প্রথমে বার্নাব্যুও ভেন্যুর বিপক্ষে জোরালো আপত্তি থাকলেও পরে তারা ‘দেখা যাক’ অবস্থানে আসে। লন্ডন, মিলান, রোম বা লিসবনে ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকলেও সেখানে নিরাপত্তা, আয়োজন ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে নানা জটিলতা রয়েছে। অন্যদিকে বার্নাব্যুতে খেললে দর্শকের অন্তত অর্ধেক আর্জেন্টিনার সমর্থক হতে পারেন বলেও তাদের ধারণা।

এদিকে মার্চ আন্তর্জাতিক উইন্ডো সামনে রেখে স্পেন ফুটবল ফেডারেশন আরেকটি প্রীতি ম্যাচের পরিকল্পনাও করছে। ৩০ মার্চ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সার্বিয়া। মূলত কাতারের দোহায় মিসর ও সৌ আরবের মধ্যকার একটি নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় এই সুযোগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেই ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি।

সময়ের সীমাবদ্ধতা ও আয়োজনের জটিলতা বিবেচনায় স্পেন-সার্বিয়া প্রীতি ম্যাচটিও বার্নাব্যুতেই আয়োজনের কথা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে ইস্টার ছুটি ও স্কুল বন্ধ থাকার কারণে দর্শকদের জন্য তুলনামূলক কম দামে

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।