‘সালাহ একটি বড় বিদায়ী সংবর্ধনার যোগ্য’  

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ০২ মে ২০২৬

 

লিভারপুলের ক্লাব ক্যারিয়ারের ইতি টানা ঘোষণা আগেই দিয়ে রেখেছে মোহাম্মদ সালাহ। বর্তমানে চোটের কারণে রয়েছেন চোটের কারণে মাঠের বাইরে। ক্লাবটির ম্যানেজার আশা করছেন, দ্রুতই সালাহ চোট কাটিয়ে ফিরবেনে এবং ‘সালাহ একটি বড় বিদায়ী সংবর্ধনার যোগ্য’ বলেও মন্তব্য করেছেন তিনি।

গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুল। সেদিন আশঙ্কা করা হয়েছিল চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটাই তার শেষ ম্যাচ লিভারপুলের জার্সিতে। মাঠ ছাড়ার সময় দর্শকদের অভিবাদনও নেন তিনি এবং দাঁড়িয়ে সম্মান জানান সমর্থকেরা।

গত বুধবার লিভারপুল জানায়, ৩৩ বছর বয়সী সালাহর চোটটি গুরুতর নয় হালকা মাংসপেশির ইনজুরি এবং মৌসুম শেষ হওয়ার আগেই তিনি ফিরতে পারবেন।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্লট বলেন, ‘আমরা আশা করছি মৌসুমের শেষদিকে সে ফিরবে, তবে এই রোববারের ম্যাচে নয়। তার চোট গুরুতর নয়, এটা স্বস্তির বিষয় সে আমাদের হয়ে আবার খেলতে পারবে, বিশ্বকাপেও খেলতে পারবে।’

তিনি আরও বলেন, ‘যদি এমন কোনো খেলোয়াড় থাকে যে বড় বিদায়ী সংবর্ধনার যোগ্য, তবে সেটা অবশ্যই সালাহ।’

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে সালাহ ৪৪০ ম্যাচে ২৫৭ গোল করেছেন। ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি কেবল ইয়ান রাশ ও রজার হান্টের পেছনে অবস্থান করছেন।

ডিসেম্বরে স্লটের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ হয়েছিল, যখন টানা তিন ম্যাচে বেঞ্চে থাকার পর তিনি বলেছিলেন, কোচের সঙ্গে তার ‘কোনো সম্পর্ক নেই’ তবে পরে কোচ জানান, বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা নেই এবং সালাহ দলে ফিরেছেন।

বর্তমানে লিগে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া লিভারপুলের সামনে চারটি ম্যাচ বাকি, যার শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।