টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সুপার এইটের গ্রুপ দুইয়ের ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। সে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ফিল্ডিং করবে ইংল্যান্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপার এইটের গ্রুপ দুইয়ের ম্যাচটি কেন্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও বৃষ্টির বাধায় আর খেলা হয়নি। একাধিকবার সময় নির্ধারণ করেও বৃষ্টি না থামায় আর খেলা হয়নি সেদিন। তাই আজকের ম্যাচটি পাকিস্তানে জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের ব্যবধানে জিতে সুপার এইটের দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখাই এখন তাদের মূল লক্ষ্য।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা, উসমান তারিক।

ইংল্যান্ড একাদশ

ফিলি সল্ট, জশ বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।