নারী ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা কি জিততে পারবে বাংলাদেশ? প্রতিপক্ষ আরেকটি শক্তিশালী দেশ ভারত। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আর কিছুক্ষণ পর (১টায়) শুরু হবে শিরোপা লড়াই। তার আগে অনুষ্ঠিত হলো টস। যেখানে জয় পেয়েছে ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের নারীরা।

এবার পুরো টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখে ফাহিমার দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১১০ রান সংগ্রহ করেও টাইগ্রেস বোলাররা দেখিয়েছেন মুন্সিয়ানা। পাকিস্তানকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ হেরে বেশ শক্তিশালী অবস্থানে থেকে ফাইনালে এসেছে। এখন দেখার বিষয়, ব্যাংককের মাঠে শেষ হাসি কোন দল হাসে।

যে কোনো ফরম্যাটেই বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে মাঠের বাইরের আলোচনা সরিয়ে রেখে পারফরম্যান্সেই ফোকাস করতে চায় দল। দলীয় পারফরম্যান্সে ফাইনালটাও জিততে চায় বাংলাদেশ দল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।