এবারো নেপালের প্রো-কাবাডি লিগে বাংলাদেশের মিজান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৭ এপ্রিল ২০২৬

গত বছর নেপাল কাবাডি প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে ৬ জন খেলোয়াড় গিয়েছিলেন। নেপালের ফ্র্যাঞ্চাইজি এই কাবাডি লিগে খেলার জন্য এবারো ডাক পেয়েছেন তাদের একজন মিজানুর রহমান।

গতকাল রোববার তিনি জাগো নিউজকে জানিয়েছেন, নেপাল প্রিমিয়ার লিগের দল বুটওয়ালস বুলসের সাথে তিনি চুক্তি করেছেন।

আগামী মাসেই নেপালের এই লিগ শুরু হওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান জানিয়েছেন, আগামী দুই তিন দিনের মধ্যেই নেপালের ক্লাব থেকে অনুশীলন ও লিগ শুরুর বিস্তারিত তাকে জানাবে।

রেইডার মিজানুর গত মৌসুমে খেলেছিলেন কাঠমান্ডু ম্যাভেরিক্সের হয়ে। এবার নতুন দলে যাচ্ছেন। গত মৌসুমে মিজানুর রহমান ছাড়াও অন্য যারা খেলতে গিয়েছিলেন তারা হলেন - রেইডার শাহ মো. শাহান, অলরাউন্ডার মো. ইয়াসিন আরাফাত ও মনিরুল চৌধুরী এবং ডিফেন্ডার সবুজ মিয়া ও রোমান হোসেন।

এবারের মৌসুমে মিজানের সাথে নেপালের প্রিমিয়ার লিগে খেলতে যাবেন রাসেল হাসান।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।