আইপিএল ইতিহাসের সর্বনিম্ন ১ রানের সুপার ওভার
সুপার ওভারে মেইডেন ওভার করার রেকর্ড আছে সুনিল নারিনের। ক্যারিবিয়ান প্রিমিয়ার (সিপিএল) লিগে এই কীর্তি গড়েন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুপার ওভারে মাত্র ১ রান দিয়েছেন নারিন। ব্যাটিংয়ে ছিলেন নিকোলাস পুরান।
১২ বছর আগে ২০১৪ সালেও সিপিএলে নারিনের মুখোমুখি হয়েছিলেন পুরান। ২০১৪ সালে সেটি ছিল প্রথম সুপার ওভার, যেখানে কোনো রান হয়নি। একযুগ পর আবারও নারিনের সামনে বোকা বনে গেলেন পুরান।
অন্য প্রান্তে ছিলেন এইডেন মার্করাম। প্রথম বলেই পুরানের উইকেট নেন। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। পরের বলে ১ রান নেন ঋষভ পান্ত। তৃতীয় বলে মার্করাম আউট হলে দুই উইকেট হারিয়ে মাত্র ১ রানেই থেমে যায় লক্ষ্ণৌর সুপার ওভারের ইনিংস। যা কিনা আইপিএল ইতিহাসের সর্বনিম্ন। ২ রানের লক্ষ্য তাড়ায় নামা কোলকাতার রিঙ্কু সিং প্রথম বলেই চার মেরে দলকে জেতান।
এর আগে, কোলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২০ ওভারের খেলা শেষে কোলকাতার সমান ১৫৫ রানই সংগ্রহ করে এলএসজি।
এরপর খেলা গড়ায় সুপার ওভারে। কিন্ত সেখানেই কিছুই করতে পারেনি লক্ষ্ণৌ। সুপার ওভারে আইপিএল ইতিহাসের সর্বনিম্ন ১ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ। জবাব দিতে নেমে রিঙ্কু সিং প্রথম বলে চার মেরেই কোলকাতাকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
আইএন