এবার কোচ মুরালির পথ চলা শুরু


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরন দীর্ঘদিন ধরেই বল হতে মাঠ কাঁপিয়েছন। এবার মাঠের পর সাইড লাইনেও পারফরম করতে চলেছেন তিনি। অাগামী মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ ও পরামর্শক হিসেবে দেখা যাবে সাবেক এই অফস্পিনারকে।

অান্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের অংশ হিসেবে খেলে যাচ্ছিলেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে। ইন্ডিয়ান সুপার লিগে (আইপিএল) খেলেছেন গত ৭ মৌসুমের সবগুলোতেই। কিন্তু গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সেখান থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গত সাতটি মৌসুমে ৬৬টি ম্যাচ খেলে বিভিন্ন দলের হয়ে নিয়েছেন ৬৩টি উইকেট। সানরাইজার্সের অাগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মুরালির। গত বছর জুনে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় দলটির কোচিং পরামর্শক হয়েছিলেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।   

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।