রোনালদোর শাস্তি দাবি করলেন নেইমার


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারায় রিয়েল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর যথাযথ শাস্তি  দাবি করলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি মনে করেন, মাঠের গুরুতর অপরাধগুলোকে অবশ্যই শাস্তি দিতে হবে।

ব্রাজিল দলের অধিনায়ক নেইমার তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো প্রসঙ্গে বলেন,খেলার মাঠে অনেক মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফরাসি তারকা জিনেদিন জিদানের উদাহরণ টেনে বলেন,জিদানের মতো বিশ্বসেরা ফুটবলারও এমন কাজ করেছিলেন। কোনো ফুটবলারই শতভাগ শান্ত থাকতে পারেন না।

নেইমার আরও বলেন,আমাদের অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে খেলা উচিৎ। আর রোনালদো যেটা করেছে তার জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

এর আগে স্প্যানিশ লিগের ম্যাচে কর্দোভার বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার এডিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। এ ঘটনায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনালদোকে তিন ম্যাচের বহিষ্কারাদেশও দিতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে।

এমআর


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।