সম্পর্কের ইতি টানলেন বালোতেল্লি-নেগুয়েশা
মাঠের সাথে বাইরের সময়টাও ভালো যাচ্ছে না বালোতেল্লির। ভেঙ্গে গেছে মারিও বালোতেল্লি ও ফানি নেগুয়েশার মধ্যকার প্রেম।
যেখানে বালোতেল্লি,সেখানেই নেগুয়েশা। মাঠে খেলছেন ব্যাড বয়,গ্যালারিতে গলা ফাটিয়ে প্রেমিককে উৎসাহ দিয়ে যাচ্ছেন বেলজিয়ান সুন্দরী। তবে সবই আজ স্মৃতি। ভেঙ্গে গেছে মারিও বালোতেল্লি ও ফানি নেগুয়েশার মধ্যকার প্রেম।
সমস্যার মূলে নাকি ইতালিয়ান ব্যাড বয় খ্যাত বালোতেল্লিই। প্রেমিকাকে নেগুয়েশাকে বাধা দিচ্ছিলেন মডেলিংয়ে। আর এতেই বেঁকে বসেছেন নেগুয়েশা। সম্পর্কের ইতি টানার সাথে সাথে ফিরিয়ে দিয়েছেন বাগদানের আংটিও।
এ সম্পর্কে নেগুয়েশা বলেন,আমি তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলাম যে,আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু সে কিছুই বুঝতে চেষ্টা করেনি। আমিও আমার সিদ্ধান্তে অটল। আমি বাগদানের আঙটিও ফেরত দিয়েছি। সে কিছুটা বিপর্যস্ত ছিল,তবে আমাদের দুজনের পথ এখন দুই দিকে।
উল্লেখ্য কিছুদিন আগে এক ম্যাগাজিনে নেগুয়েশার আবেদনময়ী কিছু ছবি ছাপা হয়েছিল। তার পর থেকেই লিভারপুল স্ট্রাইকার বালোতেল্লির সঙ্গে নেগুয়েশার মনমালিন্য শুরু হয়।
এমআর