মিক্সড ডাবলসে সানিয়ার জয়
অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে হারলেও মিক্সড ডাবলসে ব্রাজিলিয়ান ব্রুনো সোরেসকে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন সানিয়া। সোমবার সান্তিয়াগো গঞ্জালেস এবং আবিগেল স্পিয়ার্স জুটিকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইন্দো-ব্রাজিলীয় জুটি।
মাত্র ৯৩ মিনিটের এই লড়ায়ে ৭-৫, ৬-৭ (৩) ১০-৮ গেমে জয় নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে উঠল এই জুটি।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে দ্বিতীয় রাউন্ডেই থেমে যায় সানিয়া মির্জার দৌড়।গত শুক্রবার এই রাউন্ডের খেলায় চাইনিজ তাইপের সু-উই সিইকে নিয়ে কানাডিয়ান-পোলিশ জুটি গ্যাব্রিয়েলা ডাবরোস্কি ও অ্যালিসজা রোসোলস্কার কাছে হেরে বসেন সানিয়া।
এমআর