রোনালদো ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন


প্রকাশিত: ০২:২০ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

রোনালদোর নিষেধাজ্ঞা চলা গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে কাতালান পত্রিকা "মান্ডো দেসপার্তিভো"র রিপোর্টে। তিনবার ব্যালন ডি`অর জয়ী রোনালদোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি।

লা লিগা`র শেষ ম্যাচে কর্দোবার বিপক্ষে খেলা চলাকালীন প্রতিপক্ষের ফুটবলারকে লাথি ও ঘুষি মারায় লাল কার্ড পেয়েছিল রোনালদো। তবে ম্যাচের রেফারি হার্নান্দেজ তার রিপোর্টে ঘুষি মারার বিষয়টি দেখতে পাননি বলে উল্লেখ করেন। রোনালদোকে প্রাথমিক ভাবে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়। কিন্তু সম্প্রতি কাতালানদের পত্রিকাটি ১২ ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা প্রকাশ করে।

এর ফলে নিষেধাজ্ঞার নাটক নতুন করে মোড় নিয়েছে। যদিও ইতিমধ্যেই কর্দোবা ডিফেন্ডার এদিমার কর্তৃপক্ষের কাছে রোনালদোর শাস্তি কমাতে অনুরোধ জানিয়েছিলেন।

এছাড়া, রোনালদো নিজেও তার টুইটারে এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন। তবে বুধবারই সব গুঞ্জনের অবসান হবে ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে আসা সিদ্ধান্তের মাধ্যমে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।