এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়া
সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত এশিয়ান কাপ ফুটবলের ফাইনালের টিকিট পেল অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
খেলার ৩ মিনিটে প্রথম গোল করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে উচ্ছ্বাসে ভাসান ট্রেন্ড সেইন্সবারি। ১৪ মিনিটে জ্যাসন ডেভিসন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে আরব আমিরাত। আরব আমিরাতের তারকা স্ট্রাইকার ওমর আব্দুল রাহমান বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার গোলমুখে আতঙ্ক ছড়ালেও গোল পরিশোধে ব্যর্থ হয়। আর এতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ২০১১ আসরের রানার্সআপ দলটির।
জয় শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডেভিডসন বলেন, এটা আমাদের জন্য স্বপ্নের সূচনা। আমার মনে হয় ম্যাচ যত গড়িয়েছে, ততই ক্লান্তি আমাদের ঘিরে ধরে, তবে শেষ পর্যন্ত আমরা গোলবার অক্ষতই রাখতে পেরেছি।
উল্লেখ্য অস্ট্রেলিয়া এশিয়া কাপে খেলা শুরুর পর এখনও শিরোপা জিততে পারেনি।
এমআর/আরআইপি