আগুয়ারোর বিপক্ষে মাঠে নামছে মেসি
চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের লড়াইয়ে রাতে আগুয়ারোর ম্যান সিটির বিপক্ষে মাঠে নামছে মেসির বার্সা। অন্যদিকে অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২.৪৫ মিনিটে।
সিটিজেনদের বিপক্ষে মাঠে নামার আগে কাতালানদের অনুপ্রেরনার নাম, গেলো মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়। তবে বার্সেলোনার এই আত্মবিশ্বাসে বাধ সাধতে পারে ঘরের মাঠে পুচকে মালাগার বিপক্ষে ১-০ গোলের হার।
অন্যদিকে, প্রতিশোধের ম্যাচে সিটিজেনরা অনুপ্রেরনা খুজতে পারে ২০০৯ এ বার্সেলোনার বিপক্ষে ম্যাচ থেকে। সেবার কাতালানদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল পেলেগ্রিনির শিষ্যরা। সে পালে বাড়তি হাওয়া দিতে পারে ইংলিশ লিগে নিউ ক্যাসেলের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়।
তবে কাতালানদের বিপক্ষে মাঠে নামার আগে সিটিজেনদের দুশ্চিন্তার কারন হতে পারে ইনজুরির আক্রান্ত জেমস মিলনার আর সাসপেনশনে থাকা ইয়া ইয়া তোরের না খেলা।
এমআর/পিআর