টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ২ ওভার শেষে বিনা উইকেটে ৮ রান। ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।
বিশ্বকাপের ১১তম আসরে দু’দলের শুরুটা ছিল ভিন্ন অভিজ্ঞতার। ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে যাত্রা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর অপর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার নিয়ে এবারের মিশন হয় গত দু’বারের ফাইনালিস্ট শ্রীলঙ্কার।
তবে আসরের এ মুহূর্তে কিছুটা ভিন্ন চিত্র দুই শিবিরে। টানা তিন জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর শ্রীলঙ্কানরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে হার এবং বৃষ্টির কারণে বাংলাদেশের কাছে পণ্ড ম্যাচের এক পয়েন্ট খুইয়ে আপাতত নিরাপদ নয় অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য):
লাহিরু থিরিমান্নে, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, সচিত্র সেনানায়েকে, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, লাসিথ মালিঙ্গা।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য):
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জ্যাভিয়ার দোহার্টি।
এমআর/এমএস