বাংলাদেশের ২য় উইকেটের পতন


প্রকাশিত: ০৩:০৫ এএম, ০৯ মার্চ ২০১৫

স্বপ্নীল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে ফিরলেন বিজয়ের পরিবর্তে খেলতে নামা ইমরুল কায়েস। ইমরুল আউট হওয়ার পরপরই মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯ রান।

সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে চাপে আছে ইংলিশরা। আর এই সুযোগকেই শতভাগ কাজে লাগাতে চান টাইগার অধিনায়ক মাশরাফি।

বাংলাদেশ দলে দুটো পরিবর্তন এসেছে। বিজয়ের জায়গায় ইমরুল ও নাসির হোসেনের জায়গায় আরাফাত সানিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে, ইংলিশ শিবিরেও এসেছে কিছু পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আরাফাত সানি, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মর্গান, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জরডান, জো রুট, জেমস টেইলর, ক্রিস ওকস।

এমআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।