যে ভুলের মূল্য দিল বাংলাদেশ


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে আম্পায়ারদের ভুলে আর নিজেদের ভাগ্য বিড়ম্ভনায় বিশ্বকাপ আসর থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ইতিমধ্যে আজকের ম্যাচে বিতৃর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এমনকি প্রয়োজনে পদত্যাগ করবেন বলে ঘোষণাও দিয়েছেন আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

এদিকে আজকের খেলায় যেসব ভুল সিদ্ধান্ত ম্যাচটিকে বাংলাদেশের বিপক্ষে নিয়ে গেছে সেগুলো ব্যাখ্যা করছেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মুজমদারঃ

- ৩০ ওভারে যখন ভারত মাত্র ১২৬ রান তুলেছে এবং পড়ে গেছে তিন তিনটি উইকেট ঠিক সেই সময় রুবেল হোসেনকে বল করতে না দেয়া ক্যাপ্টেনের সবচেয়ে বড় ভুল। খেলার মোড়টা সেখান থেকেই ঘুরতে শুরু করে।

- রোহিত শর্মাকে আউট না করার সিদ্ধান্তটি ভুল ছিল, যেটি বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে।

- মাশরাফি বিন মুর্তাজার উচিত ছিল সুরেশ রায়নার বিরুদ্ধে রুবেল হোসেনকে বল করানো। কারণ রায়না শর্ট বলে দুর্বল ছিল। সেই সময় মাশরাফির নিজের বল করা মোটেই উচিত হয়নি। সুরেশ রায়না এবং রোহিত শর্মার জুটিই পরে খেলা ঘুরিয়ে দেয়।

- রুবেল হোসেনের ফুল টস বলটিকে নো-বল ঘোষণা ছিল আম্পায়ারের মারাত্মক ভুল যার মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।

- ৩০০ রানের একটা মনস্তাত্বিক প্রভাব রয়েছে। ভারত ৩০০ রান তোলার পর মানসিকভাবে বাংলাদেশ আর প্রতিযোগিতায় ছিল না।

- মিস ফিল্ডিং, ক্যাচ ড্রপ, সার্কেলের মধ্যে চারজন রেখে বল করা, নো-বল দেয়া -এসব দেখে মনে হয়েছে অধিনায়ক একেবারেই অপেশাদারী মনোভাব দেখিয়েছেন। -বিবিসি

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।