আলীম দারকে এক হাত নিলেন শোয়েব


প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ মার্চ ২০১৫

২০১৫ বিশ্বকাপে শুরু থেকেই আইসিসি ভারতকে বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে আসছে। কোয়ার্টার ফাইনালেও যে তেমন কিছু ঘটতে পারে সেটা আগেই আশংকা করা হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে আম্পায়াররা বেশ কয়েকটি বাজে সিদ্ধান্ত দিয়ে সেই আশংকাকে সত্যি প্রমাণ করলেন।

এদিকে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। বাজে আম্পায়ারিংয়ের জন্য তিনি আম্পায়ারদের সমালোচনা করেন। তার সমালোচনা থেকে বাদ যাননি স্বদেশী আম্পায়ার আলীম দারও।

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালে একের পর এক টুইটবার্তায় বাংলাদেশকে সমর্থন জানান শোয়েব। এরই ফাঁকে আলীম দারের প্রতি অসন্তুষ্টি জানিয়ে টুইট করেন সাবেক এই পাক তারকা। টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানের আলীম দার ভারতকে মওকা দিলেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।